বাংলাদেশ, শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

তানোর গোদাগাড়ীকে আদর্শ আসন হিসেবে গড়ে তোলা হবে: এমপি মুজিবুর রহমান

NewsPaper

তানোর প্রতিনিধি

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:০৩ অপরাহ্ণ

তানোর গোদাগাড়ীকে আদর্শ আসন হিসেবে গড়ে তোলা হবে: এমপি মুজিবুর রহমান

রাজশাহী -১(তানোর-গোদাগাড়ী)  আসনকে আদর্শ আসন হিসেবে গরে তুলতে হবে। যা দেখে দেশের অন্য আসনের জনসাধারণ আদর্শ আসন করার চেষ্টা করবে। আমি দুই উপজেলার প্রশাসনকে বলেছি কোন দূর্নীতি বাজ, চাঁদাবাজ ও জুলুমবাজ দের আশ্রয় হবে না। যারা এসব করবে তাদের তালিকা করতে বলেছি। এদুই উপজেলায় আমরা চাঁদাবাজি করব না কাউকে করতে দিব না। এমপি হিসেবে ও সংবিধান সংস্কার হিসেবে আমরা শপথ নিয়েছি। কিন্তু সরকারি দল এমপি হিসেবে শপথ নিলেও তারা সংবিধান সংস্কারক হিসেবে শপথ নেয়নি। তারা এশপথ না নিয়ে জুলাই গণঅভ্যুত্থান অস্বীকার করার চেষ্টা করেছেন । যা কাম্য ছিল না। 

আমরা কোন আধিপত্য মেনে নিব না। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ দ্বিতীয় বার স্বাধীন হয়েছে। আধিপত্য বাদকে আশ্রয় প্রশ্রয় দেয়া হলে প্রয়োজনে তৃতীয় স্বাধীনতা অর্জন করা হবে। কাউকে আধিপত্য বাদিদের গোলামী করতে দেয়া হবেনা। বুধবার তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা জামায়াতের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন নব নির্বাচিত এমপি জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। তিনি আরো বলেন বৃহস্পতিবারে প্রথম রোজা,  আজ থেকে তারাবির নামাজ শুরু হবে। আমি দুই উপজেলার প্রশাসনকে অনুরোধ করেছি যেন মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা যায়। নেতাকর্মীদের বলেন, পাড়া মহল্লায় রমজান মাসের পবিত্রতা রক্ষা করতে হবে। উপজেলা জামায়াতের আমীর  মাওলানা আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি ডিএম আক্কাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল খালেক, সেক্রেটারি গোলাম মুর্তজা, এনসিপির মহানগরীর নেতা মোবাশ্বের হোসেন,  জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আনিসুর রহমান প্রমুখ । এসময় উপজেলার বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এর আগে এমপি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে উপজেলা সভাকক্ষে মতবিনিময় করেন। সেখানে নির্বাহী অফিসার ইউএনও নাঈমা খানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সেখান থেকে উপজেলা পরিষদের মডেল মসজিদে মাগরিবের নামাজের ইমামতি করেন এমপি। নামাজ পর উপজেলার পাঁচন্দর ইউনিয়ন ইউপির ইলামদহী গ্রােেমর আগুনে পুড়ে যাওয়া পাঁচ টি বসতবাড়ি পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলে গভীর সমবেদনা জানান এমপি।