বাংলাদেশ, শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

যে কারণে ট্রাম্পের ফোন ধরেননি মোদি

NewsPaper

স্বদেশ বানী ডেস্ক

প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৫, ০৭:০৫ অপরাহ্ণ

যে কারণে ট্রাম্পের ফোন ধরেননি মোদি

গত কয়েকদিনে খবর ছড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চারবার ফোন করলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই ফোন ধরেননি। জার্মানির ফ্র্যাঙ্কফুর্টার অ্যালগেমাইনা জাইটুং পত্রিকা ও জাপানের নিক্কেই এশিয়াসহ আরো কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে এমনটাই দাবি করেছে।

সরাসরি নাম উল্লেখ না করে মার্কিন প্রশাসনের সূত্র দিয়ে সেখানে বলা হয়েছে, একবার নয়, গত কয়েকদিনে অন্তত চারবার নরেন্দ্র মোদিকে ফোন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু মোদি একবারও সেই ফোন ধরেননি। 

এই ঘটনার জেরে দুই দেশের মধ্যে চলমান সম্পর্ক আরও সংকটাপন্ন হয়েছে তা নিয়েও কোন সন্দেহ নেই। এমনকি এ বিষয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বা মার্কিন প্রশাসন কোনো পক্ষ এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। 

এদিকে, ডয়চে ভেলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলেও তারা এবিষয়ে কোনো কথা বলতে চাননি। কিন্তু এই খবর নিয়ে নানান মহলে নানা রকম আলোচনা চলছে। 

টাইমস অব ইন্ডিয়ার ওয়াশিংটন ডেস্ক লিখেছে, ‘ট্রাম্প অনেক সময়েই নিজের ব্যক্তিগত মোবাইল ফোন থেকে বিশ্ব নেতাদের ফোন করেন। ফলে হোয়াইট হাউস সব সময় ফোন ট্র্যাক করতে পারে না। এনিয়ে মার্কিন প্রশাসন চিন্তিত। তারা প্রেসিডেন্ট এবং তার ফোন কল কতটা সুরক্ষিত তা নিয়ে ভাবছে।’


টইমস অব ইন্ডিয়ার দাবি, ট্রাম্প তার ব্যক্তিগত ফোন নম্বর দিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মেদ বিন সালমান, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ভারতের প্রধানমন্ত্রী মোদির মতো নির্দিষ্ট কিছু ব্যক্তিকে। ট্রাম্প যদি মোদিকে ফোন করেও থাকেন, তাহলে তা তিনি নিজের মোবাইল থেকে করেছিলেন, ওভাল অফিস থেকে নয়।

টাইমস অব ইন্ডিয়ার জানায়, ভারতে প্রশাসনিক প্রোটোকল অত্যন্ত বেশি। ভারতের নেতা-মন্ত্রীরা সেই প্রোটোকল মেনে চলেন। ফলে মোবাইল থেকে ফোন এসেছিল বলে সেটি মোদি ধরেননি, এমন চিন্তাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।