বাংলাদেশ, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬

মান্দায় মহান মে দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

NewsPaper

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৬, ০৪:১২ অপরাহ্ণ

মান্দায় মহান মে দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নওগাঁর মান্দায় আগামী ১মে মহান মে দিবস উদযাপন উপলক্ষে মান্দা উপজেলা শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৫ (এপ্রিল) দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির মিলনায়তনে মান্দা উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৯-নওগাঁ, ৪(মান্দা) আসনের জাতীয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী যুবদল মান্দা শাখার সভাপতি মোঃ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবায়দুল হক, কৃষক দলের সভাপতি এমদাদুল হক সুলতান, মহিলা দলের নেত্রী নার্গিস আক্তার, নূর বক্স মন্ডল, আব্দুল কাদের সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।