আমরা মাতৃভূমির পক্ষে’ এই শ্লোগানকে সামনে রেখে ৯ বছর পেরিয়ে ১০ বছরে পাঁ রাখলো রাজশাহী থেকে প্রচারিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল স্বদেশ বাণী. কম। ২০১৬ সালের ৪ নভেম্বর প্রতিষ্ঠা লাভ করেছিল জনপ্রিয় এই নিউজ পোর্টালটি।
মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় প্রেস ক্লাব মান্দা এর কার্যালয়ে কেক কাটা,আলোচনা সভার আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
আরও পড়ুন: স্বদেশ বাণী’র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত |
অনুষ্ঠানে প্রেসক্লাব মান্দা এর সহ-সভাপতি স্বদেশ বাণীর নওগাঁ প্রতিনিধি মোঃ রওশন আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪৯ নওগাঁ-৪(মান্দা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের একক প্রার্থী সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডাঃ ইকরামুল বারী টিপু।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মান্দা সদর ইউনিয়নের বিএনপির সভাপতি প্রভাষক এমদাদুল হক, যুবদলের যুগ্ন আহবায়ক ওবায়দুল হক, প্রেসক্লাব মান্দার সভাপতি খন্দকার আব্দুর রহিম, সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, সহ সাধারণ সম্পাদক এম এ মতিন, সাংগঠনিক সম্পাদক ওয়াশিম রাজুসহ প্রেসক্লাব মান্দার সকল সদস্যবৃন্দ।