বাংলাদেশ, শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

পুঠিয়ায় সোহেল হত্যা মামলার রহস্য উদঘাটন, পরকীয়ার জেরে দুইজন গ্রেপ্তার

NewsPaper

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি

প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৫, ০৬:১৪ অপরাহ্ণ

পুঠিয়ায় সোহেল হত্যা মামলার রহস্য উদঘাটন, পরকীয়ার জেরে দুইজন গ্রেপ্তার

রাজশাহীর পুঠিয়ায় ভ্যানচালক সোহেল হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে পুঠিয়া থানা। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আটককৃতরা হলেন:  

রাজিব আলী (২৯), পিতা সিরাজুল ইসলাম, গ্রাম- পশ্চিম ভাটপাড়া, থানা- চারঘাট।  

সম্পা আক্তার বর্ষা (২২), স্বামী মামুন হোসেন আলম, গ্রাম- কান্দ্রা, থানা- পুঠিয়া।


সোমবার (৬ অক্টোবর) দিবাগত রাতে রাজিবকে তার বাড়ি থেকে এবং সম্পাকে পুঠিয়া রাজবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে পুঠিয়া থানা পুলিশ।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনেই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। রাজিবের সঙ্গে সম্পার পরকীয়া সম্পর্ক ছিল। এক পর্যায়ে রাজিব, সোহেলের ফোন থেকে সম্পাকে ফোন করলে বিষয়টি জানাজানি হয়। এরপর সোহেল ব্ল্যাকমেইল করতে থাকে সম্পাকে। বিষয়টি জানার পর রাজিব ও সম্পা পরিকল্পনা করে সোহেলকে হত্যা করে।

আসামিদের মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি কবির হোসেন।