আগামী বছরের ফেব্রুয়ারী মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে অন্তরবর্তীকালীন সরকার কাজ করছে। কিন্তু একটি দল এই নির্বাচনের পরিবেশ ঘোলা করতে গভীর ষড়যন্ত্র করছে। ঐ দল নির্বাচন করার জন্য প্রতিটি সংসদীয় আসনে প্রার্থী চুড়ান্ত করেছে। কিন্তু ঢাকাতে বসে তারা পিআর পিআর করে পাগল হয়ে গেছে। গোপালপুর উচ্চ বিদ্যালয় মাঠে রোববার বিকেলে মোহনপুর উপজেলার মৌগাছী ইউনিয়নের অন্তর্গত ৩নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।
তিনি বলেন, জামায়াতে ইসলাম হচ্ছে একটি মোনাফেক দল। এই দল ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় ভারতের পক্ষ হয়ে কাজ করেছিলো। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় জামায়াতে ইসলাম পাকিস্তানের হয়ে কাজ করেছিলো। সে সময়ে তারা বাংলাদেশের অনেক মানুষকে হত্যা এবং নারীদের সম্ভ্রম নষ্ট করতে পাকিস্তানী সেনাবাহিনীকে সহায়তা করেছিলো বলে উল্লেখ করেন তিনি। এই মোনাফেক দল থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
মিলন বলেন, এবারের নির্বাচন হবে সম্পুর্ন প্রতিহিংসা মুক্ত। সুষ্ঠু নির্বাচন করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশে আর একজনের ভোটে এমপি, মন্ত্রী, মেয়র, চেয়ারম্যান ও মেম্বর হবেনা। আমি-ডামি নির্বাচন আর কেউ করতে পারবেনা। যারাই চেষ্টা করবে তাদেরই স্বৈরাচার হাসিনার মত পরিণতি হবে বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, আওয়ামী লীগের সময়ে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের কোন নেতাকর্মী বাড়িতে ঘুমাতে পারেনি। কিন্তু ৫ আগস্টের পরে বিএনপি কারো প্রতি অন্যায় ও অত্যাচার করেনি। কারো বাড়িঘর ভাঙ্গেনি। কারণ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কড়া নির্দেশনা ছিলো সহিংতা নয়, শান্তি বজার রাখতে হবে। বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা সে আদেশ এখনো পালন করে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, সমাজে খারাপ মানুষের সংখ্যা অনেক কম। কিন্তু ভদ্র সমাজ ঐ খারাপদের রুখতে ভয় পায় বলে তারা খারাপ কাজ সাহস পায়। অন্যায়কারীর বিরুদ্ধে সবাইকে একযোগে প্রতিরোধ করার আহ্বান জানান। সেইসাথে আসছে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট প্রদানের জন্য সবাইকে অনুরোধ করেন তিনি।
মৌগাছী ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আলফাজ আলী সরকারের সভাপতিত্বে সাধারণ স্পাদক শাফিকুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি মোহনপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক-১ বাচ্চু রহমান, সাংগঠনিক-২ শাহিন আক্তার শামসুজ্জোহা, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজেম উদ্দিন সরকার, সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিলন, মৌগাছী ইউনিয়ন বিএনপি’নর সভাপতি নূর-এ আলম সিদ্দিকি মুকুল, সাধারণ সম্পাদক ইউনুচ আলী, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম মাসুদ ও মোহনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলেরে আহ্বায়ক জাহাঙ্গীর আলমসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।