বাংলাদেশ, রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

বাঘায় ঘর-নগদ টাকা-আসবাবপত্র পুড়ে ৮ লাখ টাকার ক্ষতি

NewsPaper

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: ২৬ জানুয়ারি, ২০২৬, ০৬:১৫ অপরাহ্ণ

বাঘায় ঘর-নগদ টাকা-আসবাবপত্র পুড়ে ৮ লাখ টাকার ক্ষতি

রাজশাহীর বাঘায়  অগ্নিকান্ডে ৩টি ঘর, নগদ অর্থ ও আসবাবপত্র পুড়ে প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে । ধারনা করা হয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে। 

সোমবার(২৬ জানুয়ারি) সকাল  সোয়া ১১টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের আড়পাড়া গ্রামের মিয়াপাড়া এলাকায় আজিজুর রহমান জলার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বাঘা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস এর দল আগুন নিযন্ত্রন নেওয়ার আগেই নগদ ৩ লক্ষ টাকা ছাড়াও স্বর্ণালংকার,৩ টিভি, ১ ফ্রিজ ও ঘরে থাকা আসবাবপত্র পুড়ে আরো ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

আজিজুর রহমানের স্ত্রী সাজেদা বেগম জানান, ঘটনার সময় পরিবারের সদস্যরা মাঠে কাজ করতে গিয়েছিলেন। তিনিও বাড়ির টিউবওয়েলে থালা-বাসন ধোয়ার কাজ করছিলেন। পোড়া গন্ধ ও ধোঁয়া বের হওয়া দেখে আগুন আগুন বলে চিৎকার করলে প্রতিবেশিরা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোক জড় করে আগুন নেভানোর চেষ্টা করেন।  

আজিজুর রহমান জলা বলেন, ফোন পেয়ে তিনিসহ ছেলেরা দ্রুত বাড়িতে আসেন। আগুন নিয়ন্ত্রন নেওয়ার আগেই নগদ প্রায় ৩ লক্ষ টাকাসহ  স্বর্ণালংকার,৩ টিভি, ১ ফ্রিজ ও ঘরে থাকা আসবাবপত্র পুড়ে যায়। সব মিলে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান।

বাঘা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রফিকুল ইসলাম চৌধুরী জানান,  অগ্নিকান্ডের অন্য কোন সুত্রপাত পাওয়া যায়নি। তাই ধারনা করা হয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঘটনা ঘটেছে। 

 বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন,ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারিভাবে আর্থিক সহায়তা করা হবে।