নির্বাচনকে সামনে রেখে আসছে ‘বৃহত্তর সুন্নি জোট’। আগামীকাল শনিবার ৩টি দল নিয়ে এই জোটের আত্মপ্রকাশ হবে বলে জানিয়েছেন জোটের নেতারা।
নেতারা জানিয়েছে, এই জোটে থাকছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি। এই জোটের উদ্দেশ্য হবে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শভিত্তিক। পরে সুন্নিপন্থি পীর ও মাশায়েখদে সংগঠিত করার কথাও বলছেন নেতারা।
শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
এ বিষয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মতিন দেশকাল নিউজকে বলেন, ‘‘আমরা চাচ্ছি আমাদের সমমনা রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি জোট করতে। তাদের নিয়েই আমরা জাতীয় নির্বাচন করব।’’