পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজশাহীতে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) বাদ এশা শিমলা পার্ক সংলগ্ন এলাকায় নুর জামে মসজিদে এ দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নুর জামে মসজিদ কমিটির সভাপতি মোঃ জুলফিকার আলী, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তোতা, মসজিদের ইমাম মাওলানা শালমান ফারসী, দপ্তর সম্পাদক মোঃ আব্দুলর রহমান, অর্থ কমিটির সদস্য সামেদূল ইসলাম, মসজিদ কমিটির সদস্য মোহাম্মদ আলামিন, মোঃ সাজুসহ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
এসময় মাহফিলে দোয়া করেন হযরত মাওলানা শোয়াইব সাহেব।