বাংলাদেশ, সোমবার, এপ্রিল ২০, ২০২৬

বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে চালক নিহত, আহত ৫

NewsPaper

স্বদেশ বানী ডেস্ক

প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ণ

বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে চালক নিহত, আহত ৫

নরসিংদীর রায়পুরায় ঢাকা–সিলেট মহাসড়কে এনা পরিবহণের যাত্রীবাহী বাস ও একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মোজাম্মেল নামে একজন অ্যাম্বুলেন্স চালক নিহত হয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় মাহমুদাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোজাম্মেলের বাড়ি সিলেটে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেপরোয়া গতিতে চলা এনা পরিবহণের বাসটি মাহমুদাবাদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অ্যাম্বুলেন্সের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্স চালক মোজাম্মেল গুরুতর আহত হন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।