বাংলাদেশ, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬

শাজাহানপুরে নিখোঁজের ৩ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

NewsPaper

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৫, ১০:২৮ অপরাহ্ণ

শাজাহানপুরে নিখোঁজের ৩ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

বগুড়া শাজাহানপুরে নিখোঁজের ৩ দিন পর লুতফর রহমান (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬ টার দিকে  উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর সর্দারপাড়া এলাকার একটি ডোবায় ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পরিবারের সদস্যরা জানান, লুতফর রহমান, গত ৩ দিন থেকে বাড়ি বের হয়ে আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পরোও তাঁর কোনো সন্ধান মেলেনি। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন ডোবায় এক ব্যক্তির লাশ ভেসে উঠেছে। সেখানে গিয়ে তাঁরা লাশটি লুতফর রহমানের বলে শনাক্ত করে।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ  (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।