বাংলাদেশ, শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

চীনে ৮ গোলে জয় পেলো বাংলাদেশ

NewsPaper

স্বদেশ বানী ডেস্ক

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ণ

চীনে ৮ গোলে জয় পেলো বাংলাদেশ

চীনের লিজাংয়ে তিয়ানইউ লিওফাং অনূর্ধ্ব-১৭ আমন্ত্রিত ফুটবল চীনে ৮ গোলে জয় পেলো বাংলাদেশ টানা দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশের একাডেমি দল। প্রথম ম্যাচে স্বাগতিকদের সেনইয়াং অনূর্ধ্ব-১৭ দলকে  হারিয়েছিল ৪-০ গোলে। আজ শ্রীলঙ্কার একাডেমি দলকে গোলের মাল পরিয়েছে। ৮-০ গোলে ধসিয়ে দিয়েছে তারা। 

প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিল লাল সবুজ দল। সোমবার বাংলাদেশের একচেটিয়া আধিপত্যের ম্যাচে মেহেদী ও তাহসান দুটি করে গোল করেন। নাইম,রনি,হেদায়েত ও স্বপন একটি করে গোল করে দলকে বড় জয় এনে দেন। এরপর গ্রুপের শেষ ম্যাচে খেলবে বাংলাদেশ  চীনের ইউহান দলের বিপক্ষে।