বাংলাদেশ, সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এশিয়া কাপ

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

NewsPaper

স্বদেশ বানী ডেস্ক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:২২ অপরাহ্ণ

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

এশিয়া কাপের চলতি আসরে মিশন শুরু বাংলাদেশ ক্রিকেট দলের। নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের মুখোমুখি টাইগাররা।

বৃহস্পতিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস। 

হংকং নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়। আসরের উদ্বোধী ম্যাচে হংকংয়ের বিপক্ষে ১৮৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে হংকংকে ৯৪ রানে অলআউট করে ৯৪ রানের বিশাল ব্যবধানে জয় পায় আফগানরা। 

হংকং আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলছে। প্রথম ম্যাচে হেরে যাওয়ায় আজ তারা জয়ে ফেরার সর্বোচ্চ চেষ্টা করবে। 

অন্যদিকে বাংলাদেশ এশিয়া কাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে। হংকং আইসিসির সহযোগি সদস্য দল। তারা এখনো টেস্ট ম্যাচ খেলার মর্যাদা পায়নি। অথচ বাংলাদেশ ২০০০ সাল থেকে টেস্ট ম্যাচ খেলছে।

তাছাড়া বাংলাদেশ এশিয়া কাপের দুইবারের রানার্সআপ। সব কিছু বিবেচনায় হংকংয়ের চেয়ে বাংলাদেশ যোজন যোজন ব্যবধানে এগিয়ে। কিন্তু একটা ভয়ের জায়গাও আছে।

এর আগে এই হংকংয়ের বিপক্ষে ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে হংকংয়ের বিপক্ষে হেরে যায় বাংলাদেশ। সেই ম্যাচের স্মৃতি সামনে রেখে জয়ের জন্য মরিয়া হংকং।