বাংলাদেশ, সোমবার, এপ্রিল ২০, ২০২৬

ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে নির্বাচনি প্রচার শুরু

NewsPaper

স্বদেশ বানী ডেস্ক

প্রকাশিত: ২২ জানুয়ারি, ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ণ

ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে নির্বাচনি প্রচার শুরু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সারাদেশ ব্যাপী প্রার্থীদের নির্বাচনি প্রচার শুরু হয়েছে।  তারই অংশ হিসেবে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ ও বগুড়া-৬ সংসদীয় আসনে নির্বাচনি প্রচার চালানো হয়। 

রাজধানী ঢাকায় পুলিশ প্লাজার সামনে থেকে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণা কর্মসূচির  উদ্বোধন করা হয়।  এ সময় নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকা মুখরিত হয়ে ওঠে।

প্রচারণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা মো. আবুল কাশেম।  এছাড়া আহ্বায়ক ইথুন বাবু, যুগ্ম-আহ্বায়ক রিজিয়া পারভীন, রফিকুল ইসলাম রফিক, খালেদ এনাম মুন্না, সাজ্জাদ পলাশ, ড. শাহরিয়া সামাদ, মৌসুমী চৌধুরী, আকলিমা মুক্তা, এস এম বি হৃপন, রুবাবা তারেক, নাজনীন আকবর হক, আতিকা ইসলাম, শারার কাশফি, কাজী সাজেদুর রহমান, আমিরুল ইসলাম জনিসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তারেক রহমানকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার প্রতীক উল্লেখ্য করে তারা ঢাকা-১৭ সহ সংশ্লিষ্ট আসনে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান নেতাকর্মীরা।

উল্লেখ্য, নির্বাচনি প্রচারের সূচনা করতে বুধবার রাতে সিলেট সফরে আসেন তারেক রহমান। সিলেটে পৌঁছে তিনি হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারত করেন। পরে মধ্যরাতে দক্ষিণ সুরমার সিলামে শ্বশুরবাড়িতে যান, যেখানে দলীয় নেতাকর্মী ও স্বজনদের আয়োজনে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।