বাংলাদেশ, সোমবার, এপ্রিল ২০, ২০২৬

মান্দায় ইমাম সম্মেলন অনুষ্ঠিত

NewsPaper

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬, ১২:৪০ অপরাহ্ণ

মান্দায় ইমাম সম্মেলন অনুষ্ঠিত

নওগাঁর মান্দায় ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ১১ টায় মান্দা উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আ ন ম রাশেদুল ইসলাম।

​প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম। 

সম্মেলনে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মধ্যে বক্তব্য রাখেন, ​ইসলামিক ফাউন্ডেশন মান্দা উপজেলার ফিল্ড সুপারভাইজার আ ন ম রাশেদুল ইসলামসহ অন্যান্য ইমাম গন।