পার্টনার্স ফর প্রসপারিটি-পিএফপি প্রকল্পের আওতায় রুরাল এ্যান্ড আরবান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(রুডো)’র উদ্যোগে মুসলিম চ্যারাটির অর্থায়নে এবং এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট এসিডির সহযোগিতায় রাজশাহী পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়ন পরিষদের বসুয়া উচ্চ বিদ্যালয়ের সংস্কার কাজের উদ্বোধন করা হয়।
রুরাল এ্যান্ড আরবান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(রুডো)’র নির্বাহী পরিচালক সোহাগ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মসজিদ মিশন কলেজের সহকারী অধ্যাপক আহমাদুল হক।
বিশেষ অতিথি ছিলেন হড়গ্রাম ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আলী, এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট এসিডির প্রোগাম ম্যানেজার মনিরুল ইসলাম, পিএফপি প্রোগ্রাম কমিউনিটি সাপোর্ট অফিসার মোঃ আজিজুল হক। রুরাল এ্যান্ড আরবান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(রুডো)’র সভাপতি গোলাম মেহেদী হাসান, বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবক মাহাবুব হোসেন, দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার ফটোসাংবাদিক এম শামীম ও বিশিস্ট সমাজসেবক মোঃ আব্দুল খালেক ।
দোয়া পরিচালনা করেন বসুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাহমুদুল হক।