বাংলাদেশ, শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

পবায় গ্রামীণ ঈদ আনন্দ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত

NewsPaper

নিজস্ব প্রতিবেদন

প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ণ

পবায় গ্রামীণ ঈদ আনন্দ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত

রাজশাহীর পবা উপজেলায় গ্রামীণ ঈদ আনন্দ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বাগসারা স্কুল প্রাঙ্গণে হামেদিয়া সবুজ সংঘের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। অনুষ্ঠানে গ্রামীণ ঈদ আনন্দ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারী বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শফিকুল হক মিলন বলেন, গ্রামীণ ঈদ মানেই গ্রামের নিজস্ব বিনোদন, যা ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলে। কিন্তু বর্তমান মোবাইলনির্ভর যুগে ছেলে-মেয়েরা সেই ঐতিহ্যবাহী গ্রামীণ বিনোদন থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছে। এ ধরনের আয়োজন নিয়মিতভাবে চালু রাখার জন্য তিনি আয়োজকদের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, এমন আয়োজন থেকে সবচেয়ে বেশি আনন্দ পায় কোমলমতি শিশুরা। এখনো ঢাকা সহ দেশের বিভিন্ন শহর থেকে মানুষ গ্রামে আসে এই ধরনের ঐতিহ্যবাহী বিনোদন উপভোগ করতে। তাই এ ধরনের সুন্দর পরিবেশ সংরক্ষণে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

নওহাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাজিমুদ্দীন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভার সাবেক মেয়র আলহাজ শেখ মো. মুকবুল হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রহমান ডেট, পবা যুবদলের সাবেক সভাপতি মোর্তজা আলী, নওহাটা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, রাজশাহী জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শরীফ, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আতর আলী এবং নওহাটা পৌর বিএনপির নেতা কাজী আজিজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।