বাংলাদেশ, শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

মান্দায় “আলোর সন্ধানে” অটিস্টিক বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী বিদ্যালয়ে ঈদ উপহার বিতরণ

NewsPaper

রওশন আলম, নওগাঁ

প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ণ

মান্দায় “আলোর সন্ধানে” অটিস্টিক বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী বিদ্যালয়ে ঈদ উপহার বিতরণ

নওগাঁর মান্দায় “আলোর সন্ধানে” অটিস্টিক বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সমাজসেবা অধিদপ্তর হতে প্রাপ্ত বাৎসরিক অনুদান ও ব্যক্তিগত পর্যায়ের অনুদান দিয়ে ক্রয়কৃত ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার কালিকাপুর ইউনিয়নের “আলোর সন্ধানে” অটিস্টিক বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী বিদ্যালয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণ করেন-উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আল মাসুদ রানাসহ উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।