বাংলাদেশ, শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন নওগাঁ-৪ মান্দা আসনের (এমপি) ডা. টিপু

NewsPaper

মোঃ রওশন আলম, নওগাঁ

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ণ

খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন নওগাঁ-৪ মান্দা আসনের (এমপি) ডা. টিপু

রাজধানী ঢাকাস্থ চন্দ্রিমা উদ্যানে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার(কবর) জিয়ারত করেছেন ৪৯- নওগাঁ-৪ (মান্দা) আসনের সদ্য নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে তিনি মাজার জিয়ারত শেষে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। একই সঙ্গে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করেন বিশেষ দোয়া করা হয়। এসময় উপস্থিত ছিলেন তার (এমপির) সহধর্মিণী লাইলা আঞ্জুমান বানু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত মান্দা উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল জলিল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, সাবেক বিএনপি নেতা লুৎফর রহমান, সাবেক ছাত্রদল নেতা জামিল হোসেন প্রামানিক, হারুন অর রশিদ, শামীম হোসেন, সাবেক মেম্বার ইউসুফ আলীসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ডা. ইকরামুল বারী টিপু বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের পথ অনুসরণ করেই জনগণের কল্যাণে কাজ করে যাবো। নওগাঁ-৪ আসনের উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন বলেও অঙ্গীকার করেন।