নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা ও কাশোপাড়া ইউনিয়নে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার ১৩ (জানুয়ারি) দুপুরে মান্দা উপজেলা কুসুম্বা ইউনিয়নের গাইহানা ও কাশোপাড়া ইউনিয়নের গঙ্গারামপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন, মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ।
অভিযান পরিচালনা কালে গাইহানা গ্রামের মজিবর রহমানের ছেলে মামুনুর রশীদকে অবৈধ ভাবে পুকুর খননের দায়ে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
অন্যদিকে কাশোপাড়া ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের ইশার আলীর ছেলে বাশেদ আলীকে কৃষি জমির উপরিভাগের মাটি কর্তনের দায়ে ভূমি অপরাধ ও প্রতিকার আইন ২০২৩ এর ১৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ বলেন আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারি মান্দা উপজেলা বিভিন্ন ইউনিয়নে অবৈধভাবে দিনে রাতে মাটি কাটার চলছে এই অবৈধ মাটি কাটার বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।এসময় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিতি ছিলেন।