বাংলাদেশ, রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

চাকরি হারালেন সারদায় প্রশিক্ষণরত ছয় সহকারী পুলিশ সুপার

NewsPaper

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ণ

চাকরি হারালেন সারদায় প্রশিক্ষণরত ছয় সহকারী পুলিশ সুপার

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমীতে প্রশিক্ষণরত ৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) পদমর্যাদার ৬ কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাদের চাকরি থেকে অপসারণ করা হয়।

অপসারণ হওয়া ছয় সহকারী পুলিশ সুপার হলেন- মো. দেলোয়ার হোসেন, মাহমুদুল হক, মো. ইসহাক হোসেন, মো. মশিউর সহমান, মুহাম্মদ রাকিব আনোয়ার ও সাঈদ করিম মুগ্ধ।

উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১ এর বিধি ৬(২) (এ) মোতাবেক তাদের চাকরি থেকে অপসারণ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো বলেও এতে উল্লেখ করা হয়।