বাংলাদেশ, শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

মান্দায় জামায়াতের এমপি প্রার্থী খন্দকার আব্দুর রাকিবের উদ্যোগে ফুটবল বিতরণ

NewsPaper

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৫, ০৭:৩০ পূর্বাহ্ণ

মান্দায় জামায়াতের এমপি প্রার্থী খন্দকার আব্দুর রাকিবের উদ্যোগে ফুটবল বিতরণ

নওগাঁর মান্দায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৪৯ নওগাঁ-৪ (মান্দা) আসনে এমপি পদপ্রার্থী খন্দকার আব্দুর রাকিবের উদ্যোগে ৩০০ টি শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ফুটবল বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ২৭ (নভেম্বর) ২৫ ইং রোজ বৃহস্পতিবার বিকাল ৪.০০ টায় প্রসাদপুর আলহেরা প্রি-ক্যাডেট ইসলামী একাডেমি মাঠে এ ফুটবল বিতরণ করা হয়। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমির এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 

৪৯ নওগাঁ-৪ (মান্দা) আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী খন্দকার আব্দুর রাকিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার কর্ম পরিষদ সদস্য এবং আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, মান্দা উপজেলা শাখার আমির মাওলানা আমিনুল ইসলাম, সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি ইলিয়াস আলী খাঁন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রাকিব, যুব বিভাগের সভাপতি আব্দুল মালেক, অফিস সেক্রেটারি হাফেজ আয়নাল হক, বায়তুলমাল সম্পাদক মোয়াজ্জেম হোসেন, মান্দা ইউনিয়নের চেয়ারম্যান ডাঃ তোফাজ্জল হোসেন, ওলামা সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম বিভিন্ন স্কুল কলেজের প্রধানগণ ছাত্র প্রতিনিধি উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে যুবকদের উন্নয়নে কাজ করা হবে। বর্তমান যুবসমাজ খেলাধুলা রেখে মাদকের দিকে ঝুঁকে পড়ছে বলে তিনি আশঙ্কা ব্যক্ত করেন। মাদক থেকে সমাজকে রক্ষা করতে খেলা ধুলার কোন বিকল্প নেই । তারই অংশ হিসেবে আজকে মান্দায় ২০০ শিক্ষা প্রতিষ্ঠান এবং ১০০ টি ক্লাবে ফুটবল বিতরণ করা হয়েছে।