বাংলাদেশ, বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

মান্দায় পতিভার খোঁজে–২০২৫ শীর্ষক প্রতিযোগিতা অনুষ্ঠিত

NewsPaper

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৫, ১১:৩৫ অপরাহ্ণ

মান্দায় পতিভার খোঁজে–২০২৫ শীর্ষক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁর মান্দায় বাংলাদেশ শিক্ষক সমিতি ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি, মান্দা উপজেলার যৌথ উদ্যোগে “প্রতিভা খোঁজে–২০২৫” শীর্ষক মধ্যমিক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের প্রতিযোগিতা ও সম্মাননা প্রদান করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সকালে মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজে প্রতিভার খোঁজে রচনা প্রতিযোগিতায় পরীক্ষায় ৩৭১ জন শিক্ষার্থী অংশ নেয়। পরে অত্র বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে পরীক্ষায় উত্তীর্ণ ১৩ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট, বই ও কলম প্রদান করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সরদারের সঞ্চালনায় ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সদেরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এবং নওগাঁ-৪ মান্দা আসনের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনীত প্রার্থী ডা.ইকরামুল বারী টিপু।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মকলেছুর রহমান মকে, মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালেনুর বেগম, কালিগ্রাম দৌডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছার রহমান প্রমূখ। 

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ডা. ইকরামুল বারী টিপু বলেন, শিক্ষার্থীদের মনোবল বাড়াতে দেশপ্রেম, নৈতিক শিক্ষা, প্রযুক্তি দক্ষতা ও সৃজনশীলতার ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে মেধা-মানসে এগিয়ে নিতে “প্রতিভা খোঁজে–২০২৫” কর্মসূচির মাধ্যমে উপজেলার মেধাবী ও প্রতিভাবান শিক্ষার্থীদের চিহ্নিত করে তাদের উৎসাহিত করা, বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে দক্ষতা বাড়ানো এবং সম্মাননার মাধ্যমে অনুপ্রাণিত করে আজকের শিক্ষার্থীকে আগামীর ভবিষ্যৎ হিসেবে গড়ে তোলার ভূমিকা রাখবে”।

এবং সম্মাননা পর্বে শিক্ষক নেতৃবৃন্দ নতুন প্রজন্মকে আলোকিত ভবিষ্যতের পথ দেখাতে শিক্ষকদের অবদানের কথা তুলে ধরেন।