বাংলাদেশ, বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

নওগাঁর ৫টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি

NewsPaper

রওশন আলম, নওগাঁ

প্রকাশিত: ০৪ নভেম্বর, ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ণ

নওগাঁর ৫টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর ৫টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার রাজধানীতে দলীয় কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

দলীয় সূত্রে জানা যায়, ঘোষিত প্রার্থীরা হলেন, নওগাঁ-১ মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ শামসুদ্দোহা খান, নওগাঁ-৩ ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ ইকরামুল বারী টিপু, নওগাঁ- ৬ এস এম রেজাউল ইসলাম।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডাঃ ইকরামুল বারী টিপু বলেন, “জাতীয় নির্বাচন সামনে রেখে সবাইকে অনুরোধ করব, রাজনৈতিক কর্মসূচির নামে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা, শোডাউন বা আতশবাজি না হয়। আমাদের মূল দায়িত্ব জনগণের পাশে থাকা তাদের স্বস্তি, নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা।