সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী) আসনে ধানের শীষ প্রতীক পেলেন মেজর জেনারেল (অব.)শরিফ উদ্দিন। তিনি এ আসনের সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী প্রয়াত ব্যারিস্টা আমিনুল হকের ছোট ভাই। এছাড়া মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য। মনোনয়ন ঘোষণার পর থেকে তানোর উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে আনন্দের ছোঁয়া ভেসে উঠেছে। তবে হাইকমান্ডের নির্দেশনায় কোথাও কোন আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণ হয়নি।
সম্প্রীতি বজায় রেখে নেতাকর্মীরা একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করে কুশল বিনিময় করছেন। জেলা বিএনপির সদস্য ও তানোর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান বলেন,স্থায়ী কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজশাহী-(তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিনের নাম ঘোষণা করেন। কেন্দ্র থেকে আমাদের নেতা মেজর জেনারেল অব শরীফ উদ্দিন কে মনোনয়ন ঘোষণা দেয়ার পরপরই নেতাকর্মীদের কোথাও কোন মিষ্টি বিতরণ বা জনবহুল মোড়ে আনন্দ উল্লাস করতে নির্ষেধ করা হয়েছে।
তানোর উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হান্নান বলেন,এ মনোনয়ন তানোর-গোদাগাড়ী উপজেলার মানুষের উন্নয়নের মনোনয়ন দেয়া হয়েছে। ব্যারিস্টার আমিনুল হকের পরিবার বিএনপি দলের জন্য গুরুত্বপূর্ণ জায়গা তার প্রমান দিয়েছেন আমাদের দেশনায়ক বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরো বলেন,এখন সবাইকে এক কাতারে এসে ধানের শীষ কে বিজয়ী করতে ঐকবদ্ধ হয়ে কঠোর ঐক্য গড়ে তুলতে হবে।