বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা জনগণের মাঝে তুলে ধরার লক্ষ্যে মাঠে নেমেছে স্থানীয় নেতাকর্মীরা। এই কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রফেসর ড. এম. এ. মুহিত সাহেবের পক্ষে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের বাঘাবাড়ি নৌবন্দর এলাকায় এ লিফলেট বিতরণ করেন শাহজাদপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো: ইউনুছ আলী। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র মেরামতের এই ৩১ দফা জনগণের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। বিএনপির এ দফাগুলো ঘরে ঘরে পৌঁছে দিতে ছাত্রদল নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মো: রাসেল খান, মো: রিফাত হোসেন রতন, মো: মোজাহিদ, মো: নাইম, মো: সিরাজুল ইসলাম সাগর, মো: সালমান হোসেন, মো: আরমান খান, মো: রাকিব হোসেনসহ স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা।
লিফলেট বিতরণের সময় সাধারণ মানুষদের মধ্যে বিএনপির ৩১ দফা নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। স্থানীয় নেতৃবৃন্দ বলেন, ড. এম. এ. মুহিত সাহেবের নেতৃত্বে বিএনপি আগামী দিনে দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।