বাংলাদেশ, সোমবার, এপ্রিল ২০, ২০২৬

বাগাতিপাড়ায় গার্মেন্টস কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছেন ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম

NewsPaper

আল-আফতাব খান সুইট, নাটোর

প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৫, ১০:৪৪ অপরাহ্ণ

বাগাতিপাড়ায় গার্মেন্টস কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছেন ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম

নাটোরের বাগাতিপাড়া ও লালপুরে দুইটি গার্মেন্টস কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছেন উদ্যোক্তা ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন।

সেলক্ষ্যে তিনি মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে চীনের “হং কি মা ফুজিয়ান চিনামেডা মেশিনারি লিমিটেড”-এর ঢাকা অফিসের পরিচালক উ জিয়ানসিন-কে সঙ্গে নিয়ে বাগাতিপাড়ার বিভিন্ন সম্ভাব্য স্থান ঘুরে দেখান।

মো: মোয়াজ্জেম হোসেন উপজেলার ফাগুয়ারদিয়াড় গ্রামের মৃত চাঁদ মোহাম্মদ প্রামাণিকের ছেলে। তিনি বাণিজ্য মন্ত্রণালয়ে সরকারি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকে অবসরে যাওয়ার পরে বর্তমানে তিনি গার্মেন্টস প্রকল্পের উদ্যোক্তা হিসেবে কাজ করছেন।

তিনি শুধু পোশাক শিল্প নয়-চামড়াজাত পণ্য রপ্তানি, গ্রোসারি পণ্য বিদেশে পাঠানো, রোগীদের বিদেশে চিকিৎসা সহযোগিতা, বিদেশে ছাত্র পাঠানো ও বিদেশি শিক্ষার্থীদের বাংলাদেশে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তি করানোসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন।

গার্মেন্টস প্রকল্পের উদ্যোক্তা ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন বলেন, “নাটোরের বাগাতিপাড়া একটি অনুন্নত উপজেলা। এখানে শিক্ষিত ও আধাশিক্ষিত অনেক বেকার নারী-পুরুষ আছেন, যারা কাজের অভাবে বাইরে যেতে পারেন না। যদি এখানে একটি গার্মেন্টস কারখানা স্থাপন করা যায়, তবে এটি কেবল একটি শিল্প প্রতিষ্ঠান নয়-এলাকার কর্মসংস্থান, অর্থনৈতিক উন্নয়ন ও জীবনমান পরিবর্তনের পথ খুলে দেবে।”

তিনি আরও জানান, “আমি বাগাতিপাড়া ও লালপুর উপজেলায় দুটি গার্মেন্টস কারখানা স্থাপন করতে চাই। স্থানীয়দের সহযোগিতা পেলে এটি সম্ভব হবে।”

চীনা প্রতিনিধি উ জিয়ানসিন বলেন, “ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেনের এই উদ্যোগ নিঃসন্দেহে একটি মহৎ পদক্ষেপ। এটি স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে বড় ভূমিকা রাখবে।”