বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহীর তানোর উপজেলা শাখার নির্বাহী সদস্য ও তানোর উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম-সম্পাদক, জাতীয় দৈনিক সময়ের আলো’র তানোর প্রতিনিধি এইচএম ফারুকের প্রয়াত পিতা আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ১২ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় তানোর বাজারস্থ তানোর উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে এ দোয়া মাহফিল আয়োজিত হয়।
বাংলাদেশ সাংবাদিক সংস্থা তানোর উপজেলা শাখা ও তানোর উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে মিজানুর রহমানের সভাপতিত্বে ও বাংলাদেশ সাংবাদিক সংস্থা তানোর উপজেলা শাখার সাধারন সম্পাদক সারোয়ার হোসেনের উপস্থাপনায় মাহফিলে উপস্থিত ছিলেন- তানোর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক সংস্থা তানোর উপজেলা শাখার সহ-সভাপতি বকুল হোসেন, তানোর উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি হামিদুর চৌধুরী, কোষাধ্যক্ষ সেলিম রেজা, মনিরুজ্জামান মনি, আজকের বসুন্ধরা স্টাফ রিপোর্টার আনসার আলী তালুকদার স্বাধীন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মফিজ উদ্দিন সরকার, যুগ্ম সম্পাদক নয়ন কুমার দাস, আশরাফুল ইসলাম সহ অন্যরা। দোয়া পরিচালনা করেন সাংবাদিক মফিজ উদ্দিন সরকার। তানোরের সকল সাংবাদিক পরিবারের সুস্থতা কামনা ও মৃত মা-বাবাসহ সকল আত্মীয়-স্বজনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
প্রসঙ্গত, সাংবাদিকএইচএম ফারুকের বাবা কালাম সরদার হৃদ রোগে আক্রান্ত হয়ে গত ৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে ৯ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।