বাংলাদেশ, সোমবার, এপ্রিল ২০, ২০২৬

নওগাঁর মান্দায় জামায়াত এমপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

NewsPaper

মোঃ রওশন আলম,নওগাঁ

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২১ অপরাহ্ণ

নওগাঁর মান্দায় জামায়াত এমপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁর মান্দায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ভিত্তিক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ৩ নং পরানপুর ইউনিয়নের দক্ষিণ পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৮ নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি আব্দুর রহমানের সঞ্চালনায় ও ইউনিয়ন আমীর মাওলানা মাছির উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা আমীর এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ (মান্দা) আসনে এমপি পদপ্রার্থী খন্দকার মুহাঃ আব্দুর রাকিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মান্দা উপজেলা আমীর ডাঃ মোঃ আমিনুল ইসলাম,সহকারী সেক্রেটারি ও ৩ নং পরানপুর ইউপি সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক ইলিয়াস আলী খান, সাবেক শিবির নেতা অ্যাডভোকেট আব্দুল হালিম সাব্বির, মাওলানা নিয়াজুল ইসলাম, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা ইউসুফ আলী,সহ-সেক্রেটারি তৈয়বুর রহমান, যুব জামায়াত নেতা খায়রুল বাশার প্রমূখ।