বাংলাদেশ, রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

মান্দায় মাদকবিরোধী অভিযানে চোলাই মদ তৈরির সরঞ্জাম উদ্ধার ও ধ্বংস

NewsPaper

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০১ অপরাহ্ণ

মান্দায় মাদকবিরোধী অভিযানে চোলাই মদ তৈরির সরঞ্জাম উদ্ধার ও ধ্বংস

নওগাঁর মান্দা উপজেলায় থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে চোলাই মদ তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত তিন ঘন্টা ব্যাপী উপজেলার ভারশোঁ ইউনিয়নের ঋষিপাড়া এলাকায় গ্রামবাসীদের সহযোগিতায় মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর রহমান এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বেশ কিছু চোলাই মদ তৈরির ড্রাম, ভাটির উপকরণ, কাঁচামাল ও অন্যান্য সরঞ্জাম সহ প্রায় ২ হাজার লিটার চোলাই মদ জব্দ করা হয়। পরে স্থানীয় জনগণের উপস্থিতিতে উদ্ধারকৃত চোলাই মদ সহ সকল সরঞ্জাম ধ্বংস করা হয়।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুনছুর রহমান বলেন,"আমাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। মান্দায় কেউ মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

স্থানীয় বাসিন্দারা পুলিশের এই অভিযানের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।