বাংলাদেশ, শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

রাজশাহীতে গভীর রাতে সড়কে ড্রাম ট্রাকের মাটি, ছাত্রদল নেতাসহ আহত ২

NewsPaper

নিজস্ব প্রতিবেদন

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ণ

রাজশাহীতে গভীর রাতে সড়কে ড্রাম ট্রাকের মাটি, ছাত্রদল নেতাসহ আহত ২

রাজশাহীতে রাতের আধারে অবৈধ ড্রামট্রাকে চলছে নামহীন বিল্ডিং সাইটের মাটি উত্তোলন। এতে চরম দুর্ভোরগের পাশাপাশি প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এ নিয়ে অভিযোগ করেও মিলছে না সুফল। এতে ক্ষুব্ধ নগরবাসী। দাবি সুষ্ঠু সমাধানের।

সোমবার (১ সেপ্টেম্বর) রাতে ওভারলোড একটি ড্রামট্রাক থেকে বিপুল পরিমাণ মাটি নগরীর পঞ্চবটী সড়কে পড়ে। এতে পেছন থেকে আসা একটি মোটরসাইকেলের দুইজন যাত্রী গুরুতর আহত হয়৷ 

ঘটনাস্থল থেকে আহত দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়৷ 

আহত দুজন হলেন, রাজপাড়া থানা ছাত্রদলের সদস্য সচিব মাহফুজুর রহমান কোকো ও অপর আরেকজন মাসুম। 

আহত ছাত্রদল নেতা মাহফুজুর রহমান কোকো বলেন, সকালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন থাকায় রাতে তেল তুলতে তালাইমারির দিকে যাচ্ছিলাম। সাথে বড়ভাই মাসুম ছিলেন। শাহ্-মুখদুম কলেজ পার করতেই রাস্তার ল্যাম্পোস্টের বাতি বন্ধ দেখতে পাই৷ হঠাৎ আমার মোটরসাইকেলের চাকা মাটির সাথে লেগে দুর্ঘটনাটি ঘটে।

এ বিষয়ে রাতেই, আহত দুইজনই তাদের স্বজনদের নিয়ে রাজশাহীতে চলমান থাকা কয়েকটি বিল্ডিং সাইটের দুর্ঘটনা স্থলে পড়ে থাকা মাটি যাচাই করে৷ নগরীর গনকপাড়ায় চলমান সাইটের সাইনবোর্ডহীন একটি সাইটের মাটির সাথে দূর্ঘটনা স্থলের মাটির মিল পাওয়া গেলে আহতরা সেখানে তাদের সচেতন করতে ও মাটিগুলো রাস্তা থেকে সরানোর তাগিদ দিতে কর্তৃপক্ষের স্মরনাপন্ন হন। 

তবে, সাইটটির কেয়ারটেকার পরিচয় দেওয়া ইব্রাহিম ও সুমন ঘটনার দায় এড়াতে থাকে। 

পরক্ষণে, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা উপস্থিত হলে সেখানে দুই পক্ষের বক্তব্য চলাকালীন এক পর্যায়ে সাইটের বিবরনের সাইনবোর্ড এর প্রশ্ন করাতে তারা ক্ষিপ্ত হয়ে পরেন৷ উল্টো তারা আহতসহ উপস্থিত গণমাধ্যমকর্মীদের চাঁদাবাজির হুমকি প্রদান করতে থাকেন।

রাতের ঘটনা হওয়ায় এ নিয়ে তাৎক্ষণিক আহতরা রাজশাহী বোয়ালিয়া থানায় এসে একটি অভিযোগ দায়ের করেন। 

অভিযোগে, নগরীর প্রধান সড়কে ওভারলোড নিয়ে অবৈধ ড্রাম ট্রাকের বেপরোয়া ব্যবহারসহ দুর্ঘটনা এড়াতে সচেতন হওয়ার জন্য কর্তৃপক্ষের স্মরনাপন্ন হলে উল্টো মারমূখী আচরণ ও নানাবিধ হুমকির বিষয় গুলো তুলে ধরা হয়৷ 

এদিকে সাইটের কেয়ারটেকার পরিচয়দানকারী ইব্রাহিম বলেন, মাটির পরিক্ষা করে আমাদের সাইটের সাথে মিলে গেলে কর্তৃপক্ষ বিষয়টি সিদ্ধান্ত নিবেন৷ তবে, তিনি আহত ব্যাক্তির ঘটনাস্থলে যাওয়াকে কেন্দ্র করে নানা ভাবে হুমকি ধামকি প্রদান করেন৷

আরেক কেয়ারটেকার পরিচয়দানকারী ব্যাক্তি সুমন বলেন, সাইটটি পরিচালিত হচ্ছে মুক্তা হোমস ডেভেলপারের নামে৷ মালিকের পরিচয় জানতে চাইলে তিনি বলেন, ডেভেলপার কোম্পানিটির অফিস নগরীর বাটার মোড় এবং মালিকের নাম বানী৷ 

তাদের দুজনকেই সাইটের বিবরনী সাইনবোর্ড বা প্ল্যান বোর্ড নেই কেনো এমনটি জানতে চাইলে তারা কেউই এর সদুত্তর দিতে পারেনি৷