বাংলাদেশ, শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

গোটা জাতি এখন নির্বাচনমুখী, বললেন রাজশাহী বিভাগীয় কমিশনার

NewsPaper

নিজস্ব প্রতিবেদন

প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ণ

গোটা জাতি এখন নির্বাচনমুখী, বললেন রাজশাহী বিভাগীয় কমিশনার

গোটা জাতি এখন নির্বাচনমুখী বলে মন্তব্য করেছে রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেছেন, ‘গত শনিবার প্রধান নির্বাচন কমিশনার আমাদের সাথে নির্বাচন বিষয়ে মতবিনিময় করেছেন। সুন্দর একটা নির্বাচনের জন্য আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছি।’

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এ সভা। সভায় বিভাগীয় কমিশনার নির্বাচনের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকেও প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানান।

এছাড়া আসন্ন শীত মৌসুমে কেউ যেন অবৈধভাবে ফসলি জমিতে পুকুর কাটতে না পারে মৎস্য দপ্তরকে সেদিকে খেয়াল রাখার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘কৃষি জমি ধ্বংস করে ফেললে চলবে না। আমাদের যেমন মাছ দরকার, তেমনি কৃষি জমি রক্ষা করাও জরুরি।’

সভায় বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধান এবং রাজশাহী বিভাগের আট জেলার জেলা প্রশাসকেরা অংশগ্রহণ করেন।