বাংলাদেশ, শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

ইফতারে দ্রুত এনার্জি পেতে বানান আনারস জুস

NewsPaper

স্বদেশ বানী ডেস্ক

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৩১ অপরাহ্ণ

ইফতারে দ্রুত এনার্জি পেতে বানান আনারস জুস

রমজান মাসে ইফতারে শরীরকে পুষ্টি ও পানি দেওয়ার সহজ ও স্বাদে ভরা উপায় হলো মৌসুমের ফলের জুস। বিশেষ করে আনারস-প্রাকৃতিকভাবে রসাল, সুগন্ধি ও পুষ্টিকর।

আনারসের গুণাবলী

ক্যালসিয়াম ও বিটা ক্যারোটিন – হাড় ও চোখের স্বাস্থ্য বজায় রাখে।

ব্রোমেলিন – হজম শক্তি বাড়ায়, বদহজম ও অজাচকতায় সহায়তা করে।

পুদিনা পাতা – হজম সহজ করে এবং স্বাদ বাড়ায়।

আনারস জুস বানানোর সহজ প্রণালী

উপকরণ:

আনারস কিউব করা: ২ কাপ

চিনি: পরিমাণমতো

পুদিনা পাতা: কিছুটা

লবণ: চিমটি

পানি: ১ কাপ

প্রস্তুতি:

সব উপকরণ ব্লেন্ডারে দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

একটি ছাঁকনি দিয়ে রস আলাদা করুন।

বরফ কুচি যোগ করে গ্লাসে পরিবেশন করুন।

এই জুস ইফতারে দ্রুত হাইড্রেশন ও এনার্জি দেয়, শরীরকে সতেজ রাখে এবং পুষ্টিতেও সমৃদ্ধ।