বাংলাদেশ, সোমবার, এপ্রিল ২০, ২০২৬

গাজার কাছাকাছি ত্রাণবাহী নৌবহর, সংযোগ বিচ্ছিন্ন বেশ কিছু জাহাজের

NewsPaper

স্বদেশ বানী ডেস্ক

প্রকাশিত: ০২ অক্টোবর, ২০২৫, ০২:০০ পূর্বাহ্ণ

Bangla Today News

গাজা অবরোধ ভেঙে ত্রাণ দিতে যাওয়া নৌ বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজগুলো অবরুদ্ধ উপত্যকার উপকূলের কাছাকাছি পৌঁছেছে।

বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় নৌবহরের অন্তর্ভুক্ত ৪০টি জাহাজ মিসরের উপকূলে আন্তর্জাতিক পানিসীমায় ছিল।

আলজাজিরার তথ্য অনুসারে, গাজা উপকূল থেকে ৮০ নটিক্যাল মাইল (প্রায় ১৪৯ কিলোমিটার) দূরে ছিল জাহাজগুলো। এর মধ্যেই বেশ কিছু জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, ইসরাইলি নৌবাহিনী জাহাজগুলো ঘিরে ফেলেছে।

এর আগে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সন্দেহজনক বেশ কিছু জাহাজ নৌবহরের অন্তর্ভুক্ত জাহাজগুলোর চারপাশে চলছে। এগুলো ইসরাইলের নৌবাহিনীর জাহাজ হিসেবে সন্দেহ করছেন তারা। নৌবহরে থাকা আলজাজিরার প্রতিনিধি হায়াত ইয়ামানি জানান, তার জাহাজের আশেপাশে অন্তত ১২টি সন্দেহজনক জাহাজ ঘিরে রয়েছে।

এর আগে গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলনা থেকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা যাত্রা শুরু করে। পরে তা ৮ সেপ্টেম্বর তিউনিসিয়ার রাজধানী তিউনিসে এসে পৌঁছায়। সেখানে ৮ ও ৯ সেপ্টেম্বর পৃথক দুই ড্রোন হামলা শিকার হয় নৌবহরটির অন্তর্ভুক্ত দুই জাহাজ। হামলাজনিত যাবতীয় জটিলতা শেষ করার পর ১৩ সেপ্টেম্বর তিউনিসিয়া ছাড়ে ত্রাণবহরটি। এখান থেকে এ নৌবহরের সঙ্গে আরো জাহাজ যুক্ত হয়। এছাড়া পরবর্তী দুই দিনে তিউনিসিয়া ও ইতালি থেকে আরো কিছু জাহাজ এ নৌবহরের পথে রওনা হয়। মোট ৫২টি জাহাজ এ ত্রাণবহরের অংশ হিসেবে গাজায় যাচ্ছে।