ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিননের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত এ বছর ডেঙ্গুতে মারা গেছেন মোট ১৫০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় চলতি বছরে সর্বোচ্চ ৬৮৫ জন রোগী আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একদিনে সর্বোচ্চ ৬৮৫ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একদিনে সর্বোচ্চ ৬৮৫ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
মহানগর ডেস্ক
১ মিনিটে পড়ুন
রোববার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া দুজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার এবং অন্যজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২৪৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৮৯ জন, ঢাকা বিভাগে ১২২ জন, খুলনা বিভাগে ৩৫ জন, রাজশাহী বিভাগে ৩৯ জন, বরিশাল বিভাগে ১২৫ জন, ময়মনসিংহ বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ছয়জন ও সিলেট বিভাগে চারজন ভর্তি হয়েছেন।
বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, ডেঙ্গু এখন সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সব জায়গায় প্রচার চালাতে হবে। একইসঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে।
গত ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত হন এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।
আরও সময় সংবাদ
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ২ জনের
স্বাস্থ্য
১ দিন আগে
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ২ জনের
প্রচলিত নিয়ম ভেঙে ছড়াচ্ছে ডেঙ্গু, বেশি ঝুঁকিতে শিশুরা
সময় স্পেশাল
৮ সেপ্টেম্বর ২০২৫
প্রচলিত নিয়ম ভেঙে ছড়াচ্ছে ডেঙ্গু, বেশি ঝুঁকিতে শিশুরা
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু
স্বাস্থ্য
৭ সেপ্টেম্বর ২০২৫
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু
ডেঙ্গুতে আজও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৬৪
স্বাস্থ্য
৬ সেপ্টেম্বর ২০২৫
ডেঙ্গুতে আজও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৬৪
১৬ টা ১৭ মিনিট, ১৩ সেপ্টেম্বর ২০২৫
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ২ জনের
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ সময় ২৭৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপতরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের। অন্যদিকে এ সময় চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৪ জন ছাড়াও বরিশাল বিভাগে ৪৫ জন, ঢাকা বিভাগে ৪২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন এবং খুলনা বিভাগে ২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১৪৭ জন।
বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, ডেঙ্গু এখন সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সব জায়গায় প্রচার চালাতে হবে। একইসঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে।
উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।
আরও সময় সংবাদ
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৮৫
স্বাস্থ্য
১৯ মিনিট আগে
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৮৫
ডেঙ্গুতে ৬ জনের প্রাণহানী, আজ হাসপাতালে সর্বোচ্চ ভর্তি ৫৮৬
স্বাস্থ্য
১১ সেপ্টেম্বর ২০২৫
ডেঙ্গুতে ৬ জনের প্রাণহানী, আজ হাসপাতালে সর্বোচ্চ ভর্তি ৫৮৬
ডেঙ্গু রোগীর বড় ঝুঁকি প্লাজমা লিকেজ, চিকিৎসকের পরামর্শ কী?
স্বাস্থ্য
১০ সেপ্টেম্বর ২০২৫
ডেঙ্গু রোগীর বড় ঝুঁকি প্লাজমা লিকেজ, চিকিৎসকের পরামর্শ কী?
বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রভাষকের মৃত্যু
বাংলাদেশ
৯ সেপ্টেম্বর
২০২৫
বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রভাষকের মৃত্যু