বাংলাদেশ, রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

লাশ গুম ‘গুজব’ বলায় বিতর্কে শিক্ষিকা পূর্ণিমা, স্ট্যাটাস শেয়ার করে তিশার পোস্ট ডিলিট

NewsPaper

অনলাইন সংস্করণ

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ণ

লাশ গুম ‘গুজব’ বলায় বিতর্কে শিক্ষিকা পূর্ণিমা, স্ট্যাটাস শেয়ার করে তিশার পোস্ট ডিলিট

মাইলস্টোন কলেজে অগ্নিকাণ্ডের পরবর্তী সময়ে শিক্ষক পূর্ণিমা দাসের ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক। হায়দার আলী ভবনে অগ্নিকাণ্ডের ঘটনার পর পূর্ণিমা দাস তার ব্যক্তিগত ফেসবুকে লেখেন, ‘ভুল তথ্য ছড়াবেন না’ এবং ‘লাশ গুমের বিষয়টি গুজব’ বলে দাবি করেন। এই স্ট্যাটাসে তিনি বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান জানান।


পূর্ণিমা দাসের ওই পোস্টটি ফেসবুকে শেয়ার করেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তবে শেয়ার করার কিছু সময় পরই নেতিবাচক মন্তব্যের মুখে তা মুছে ফেলেন তিনি। তার পোস্টে অনেকেই বিরুপ প্রতিক্রিয়া জানান, যা ঘনিষ্ঠ পর্যায়ে ভাইরাল হয়।


অন্যদিকে পূর্ণিমা দাসের বক্তব্য নিয়ে সন্দেহ প্রকাশ করেন অভিনেত্রী সাদিয়া আয়মান। তিনি বলেন, স্ট্যাটাসে প্রকাশিত তথ্য বাস্তব ঘটনার সঙ্গে মিলছে না এবং বরং নতুন করে সন্দেহের জন্ম দিচ্ছে। সাদিয়া আয়মান আরও উল্লেখ করেন, এখনো অনেক পরিবার তাদের নিখোঁজ সন্তানের সন্ধান পাচ্ছেন না—এই পরিস্থিতিতে বিভ্রান্তিকর পোস্ট দায়িত্বশীলতার মধ্যে পড়ে না।


তিনি প্রশ্ন তোলেন, “নিখোঁজ শিক্ষার্থীদের দায়িত্ব কে নেবে? লাশ হস্তান্তরের দায়িত্ব কি শিক্ষকের, না অন্য কারও?”—এই মন্তব্যগুলো নিয়েও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।