বাংলাদেশ, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

মান্দায় নবীন বরণ ও শ্রেণি পাঠদানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

NewsPaper

মোঃ রওশন আলম, নওগাঁ

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৩০ পূর্বাহ্ণ

মান্দায় নবীন বরণ ও শ্রেণি পাঠদানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

নওগাঁর মান্দায় মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজে ৬ষ্ঠ থেকে ১১’শ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ এবং একাদশ শ্রেণির পাঠদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি প্রফেসর মাইনুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) খালেনুর বেগম।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপি’র কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও মান্দা উপজেলা বিএনপি’র সভাপতি এম এ মতীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী বাবুল, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ডাঃ ইকরামুল বারী টিপু, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি নাজমুল হক নাজু, মোফাজ্জল হোসেন মন্টু মৃধা, সিনিয়র যুগ্ম সম্পাদক বেলাল হোসেন খান, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক সামশুল ইসলাম বাদল, এ্যাড কুমার বিশ্বজিৎ সরকার, যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম,সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান নান্টু, আব্দুল মালেক, শিক্ষক প্রতিনিধি এনামুল হক,প্রতিষ্ঠানের সহ প্রধান শিক্ষক অনুপ কুমার মহন্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ। 

অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন এবং একটি নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন সুন্দর ভবিষ্যৎ গঠনে সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে একাদশ শ্রেণির পাঠদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।