বাংলাদেশ, শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

জাকসুর ভোট গ্রহণ শেষ, চলছে গণনার প্রস্তুতি

NewsPaper

স্বদেশ বানী ডেস্ক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ণ

জাকসুর ভোট গ্রহণ শেষ, চলছে গণনার প্রস্তুতি

দিনব্যাপী নানা উত্তেজনা ও ঘটনার মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টা নাগাদ ভোটগ্রহণ সম্পন্ন হয়। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এখন ভোট গণনার প্রস্তুতি চলছে। 

শুরুতে ওএমআর মেশিনে ভোট গণনার কথা থাকলেও, শিক্ষার্থীদের দাবির মুখে সে সিদ্ধান্ত থেকে সরে আসে নির্বাচন কমিশন। 

বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে ভোটগ্রহণ শুরু হয়। ৯টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও বেশ কিছু হলে ভোটগ্রহণ দেরিতে শুরু হয়।

বিকেল পৌনে সাড়ে তিনটার দিকে নির্বাচন বয়কটের ঘোষণা দেয় ছাত্রদল সমর্থিত প্যানেল। এরপর তিনজন শিক্ষকও নির্বাচন বর্জনের ঘোষণা দেন।