বাংলাদেশ, বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
logo

মান্দায় অবৈধভাবে মাটি কর্তনের অভিযোগে মোবাইল কোর্টে ১০ হাজার টাকা জরিমানা


নওগাঁ প্রতিনিধি published:  ২৩ এপ্রিল, ২০২৬, ১২:২১ পিএম

মান্দায় অবৈধভাবে মাটি কর্তনের অভিযোগে মোবাইল কোর্টে ১০ হাজার টাকা জরিমানা

নওগাঁর মান্দা উপজেলার ছোট বেলালদহ গ্রামে অবৈধ ভাবে মাটি কেটে ইট ভাটায় বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট করা হয়।

এছাড়া মৈনম ইউনিয়নের পিরোরী মৌজায় অভিযান করা হয় । এসময় অবৈধ ভাবে মাটি রাস্তা দিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহনের প্রমাণ পাওয়া যায়। ঘটনাস্থলে অভিযুক্ত কাউকে পাওয়া না গেলেও ভেকু এর ব্যাটারি জব্দ করা হয়।

বুধবার (২২ এপ্রিল) সকালে মোবাইল কোর্ট পরিচালনা করেন- মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ।

অবৈধভাবে মাটি কর্তন ও বিক্রয় চলছিল। এসময় ইট স্থাপন ও ভাটা নিয়ন্ত্রণ আইন এ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ বলেন- আমরা বিভিন্ন মাধ্যমে অভিযোগ পেয়েছি যে মান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবৈধভাবে দিনে রাতে মাটি কাটা চলছে এই অভিযোগের ভিত্তিতে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। পরিবেশ ও ফসলি জমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসময় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিতি ছিলেন।