প্রেস বিজ্ঞপ্তি published: ২০ এপ্রিল, ২০২৬, ০৪:০৭ পিএম

আজ ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ ডিপার্টমেন্টের উদ্যোগে “Recent Measles Outbreak” শীর্ষক একটি সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন Aa¨vcK ডাঃ মোঃ আল-মামুন- অর-রশিদ(কমিউনিটি মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ)।
সেমিনারে জানানো হয় যে, বাংলাদেশে ২০২৬ সালের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০ এপ্রিল ২০২৬ (সোমবার) থেকে শুরু হয়েছে। হামের প্রাদুর্ভাব মোকাবিলা এবং শিশুদের হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষার লক্ষ্যে এই বিশেষ জরুরি টিকাদান কর্মসূচি পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ Aa¨vcK Wvt dv‡Zgv wmwÏKv, উপাধ্যক্ষসহ Aa¨vcK Wvt KvRx gwnDwÏb Avn‡g` বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, চিকিৎসকবৃন্দ এবং শিক্ষানবিশ চিকিৎসকরা উপস্থিত ছিলেন। সেমিনারে মেডিসিন, পেডিয়াট্রিক মেডিসিন এবং নিউরো মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধানগণ তাদের পূর্ব অভিজ্ঞতা শেয়ার করেন এবং হামের জটিলতা ও ব্যবস্থাপনা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
বিশেষ করে নিউরো মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান Aa¨vcK Wvt Kwdj DwÏb হামের একটি বিরল কিন্তু মারাত্মক জটিলতা Subacute Sclerosing Panencephalitis (SSPE) সম্পর্কে তাঁর বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন, যা উপস্থিত সকলের মধ্যে বিষয়টির গুরুত্ব সম্পর্কে গভীর সচেতনতা সৃষ্টি করে।
বক্তারা হাম প্রতিরোধে নিয়মিত টিকাদান নিশ্চিত করা, চলমান ক্যাম্পেইনে সক্রিয় অংশগ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।