তানোর প্রতিনিধি published: ১৫ এপ্রিল, ২০২৬, ০৮:২৬ পিএম

রাজশাহীর তানোর সাব রেজিস্ট্রারের কার্যালয়ে নিয়োজিত সনদ প্রাপ্ত দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধি, শুদ্ধাচার চর্চা,সুশাসন ও জবাবদিহিতা জোরদার করনে অভ্যন্তরীন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে সাব রেজিস্ট্রি অফিস চত্বরে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সাব রেজিস্ট্রি কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন তানোর সাব রেজিস্ট্রার ইয়াসির আরাফাত, দূর্গাপুর উপজেলার সাব রেজিস্ট্রার নাজমুল হোসাইন।
প্রশিক্ষক গণ, দলিল লেখক দের দলিল বিষয়ে নানা ধরনের দিক নির্দেশনা দেন এবং জমি রেজিস্ট্রি বিষয়ে নানাবিধ আইন কানুন তুলে ধরেন। কোনভাবেই যেন সরকারি সম্পত্তি ও রাজস্ব ফাঁকি না হয় সে বিষয়েও কথা বলেন এবং সঠিক কাগজপত্র যাচাই বাছাই করে দলিল রেজিস্ট্রি করার পরামর্শ দেন।
বিশেষ করে নতুন সনদপ্রাপ্তরা এমন প্রশিক্ষণে মুগ্ধ হন। অনেক অজানা বিষয় গুলো প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে জানতে পারেন।
এর আগে প্রশিক্ষকরা অফিসে আসামাত্রই তানোর দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ, সহসভাপতি আলহাজ্ব খাইরুল ইসলাম ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ফুল দিয়ে বরণ করে নেয়।
কর্মশালায়, প্রবীন, নবীন দলিল লেখক ও অফিসের নকল নবীশরা অংশ গ্রহণ করেন।