বাংলাদেশ, শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
logo

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে তানোরে প্রস্তুতি সভা


তানোর প্রতিনিধি published:  ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:০৭ পিএম

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে তানোরে  প্রস্তুতি সভা

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উৎযাপন উপলক্ষে রাজশাহীর তানোরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালের দিকে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় প্রস্তুতি সভা। প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নাঈমা খান সভাপতিত্ব করেন।

সভায় উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার ভূমি শিব শংকর বসাক,  উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ, প্রানীসম্পদ কর্মকর্তা ডা: ওয়াজেদ আলী, মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, উপজেলা প্রকৌশলী নুর নাহার, যুব উন্নয়ন কর্মকর্তা আমীর হামজা, শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসী,সমাজ সেবা অফিসার সাদিকুল ইসলাম, সহকারী প্রোগ্রামার জাহাঙ্গীর আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুনসুর রহমান, বিএমডিএর সহকারী প্রকৌশলী জামিনুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা সাহিদুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা জেবানুর রহমান, নির্বাচন কর্মকর্তা সুস্মিত রায়, জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী জাকির হোসেন, সমবায় কর্মকর্তা  নাদিম উদ্দিন, পরিসংখ্যান কর্মকর্তা শরিফুল ইসলাম, আনসার ভিডিবি কর্মকর্তা মোস্তাকিমা, প্রশাসনিক কর্মকর্তা কামরুল ইসলাম, তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু, জামায়াতের উপজেলা  সেক্রেটারি ডিএম আক্কাস আলী, বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক টিপু সুলতান, উপজেলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মডেল প্রেসক্লাবে সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন প্রমুখ।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভায় যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।