বাঘা (রাজশাহী) প্রতিনিধি published: ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:৫১ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী -৬(চারঘাট বাঘা )আসনে বিজয়ী সংসদ সদস্য’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী জেলা যুবদলের সদস্য, ছাত্রদলের সাবেক নেতা আল আমিন জমাদার। শনিবার (১৪-০২-২০২৬) সকালে তার সমর্থীত নেতা কর্মীদের সাথে নিয়ে নব নির্বাচিত সংসদ সদস্য আবু সাইদ চাঁদ এর চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের মাড়িয়া গ্ৰামের বাস ভবনে দেখা করেন । এসময় বিএনপির সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তার সাথে থাকা রবিউল ইসলাম, শরিফুল ইসলাম, আলমগীর হোসেন, মামুন হোসেন সহ অনেকে জানান, ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান আমিন জমাদার।
আল আমিন জমাদার জানান, শ্রদ্ধার জায়গা থেকে নবীন প্রবীণদের সাথে নিয়ে শুভেচ্ছা বিনিময় তার রাজনৈতিক জীবনকে গতিশীল করেছে। সকলের ভালবাসা নিয়ে রাজনৈতিক জীবনে পথ চলতে চাই।
আবু সাইদ চাঁদ জানিয়েছেন,শোডাউন, ফটো সেশনের রাজনীতির পরিবর্তন এনে মানুষের কল্যাণে কাজ করতে হবে।