মোঃ রওশন আলম, নওগাঁ published: ০৮ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:২৬ এএম

নওগাঁর মান্দা উপজেলার ১২নং কাঁশোপাড়া ইউনিয়নে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুর বিজয় নিশ্চিত করতে আয়োজিত নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। কাঁশোপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে কাঁশোপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
সভায় কাঁশোপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুজ্জামান সোহানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন কাজির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৪ (মান্দা) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মখলেছুর রহমান মকে।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন টুকু, যুগ্ম সম্পাদক বেলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদল, অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান মোল্লাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের কোনো বিকল্প নেই। তারা ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে তাকে বিজয়ী করার প্রত্যাশা ব্যক্ত করেন।