বাংলাদেশ, শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
logo

বাঘায় গ্রেপ্তার দুইজনের একজন ইয়াবাসহ আরেকজন গ্রেপ্তারি পরোয়ানায়


বাঘা (রাজশাহী) প্রতিনিধি published:  ২২ জানুয়ারী, ২০২৬, ১০:৩২ পিএম

বাঘায় গ্রেপ্তার দুইজনের একজন ইয়াবাসহ আরেকজন গ্রেপ্তারি পরোয়ানায়

রাজশাহীর বাঘায় ২০ পিচ ইয়াবা সহ মাহফুজ ওরফে পাইতন(২৮) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত মাহফুজ বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের ধন্দ সরকার পাড়া গ্রামের ইয়াদ আলীর ছেলে। বুধবার(২১ জানুয়ারি) রাত সাড়ে ১১ টায় উপজেলার খায়ের হাট পূর্বপাড়া থেকে মাহফুজ ওরফে পাইতনকে গ্রেফতার করেছে বাঘা থানা পুলিশ।  সে বিক্রির জন্য ইয়াবা নিয়ে  যাচ্ছিলো। সে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত বলে পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে।

পুলিশ জানায়, একই দিন রাতে বাঘার নতুন বাসস্ট্রান্ড এলাকার আরমান আলীর ছেলে সামাদ (৫০) নামে আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী।

বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি) সেরাজুল হক জানান , মাহফুজ ওরফে পাইতনের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। বৃহসপতিবার ধৃত দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।