বাংলাদেশ, শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
logo

মান্দায় দেশনেত্রী খালেদা জিয়া’র দ্রুত সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত


নওগাঁ প্রতিনিধি published:  ০১ ডিসেম্বর, ২০২৫, ০৬:৫৭ এএম

মান্দায় দেশনেত্রী খালেদা জিয়া’র দ্রুত সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

নওগাঁর মান্দায়  জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) বিকেল ৪ টার সময় মৈনম ইউনিয়নের ভোলাবাজারে ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারন সম্পাদক রাশেদুজ্জামান এর সঞ্চালনায়

ও মৈনম ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আফসার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী ডাঃ ইকরামুল বারী টিপু।

বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি জিল্লুর রহমান,জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক ফারুক আহমেদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, নওগাঁ জেলা চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ চকদার, উপজেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক,জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, উপজেলা যুবদলের সিনিঃ যুগ্ম আহ্বায়ক, আব্দুল জলিল, যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অধ্যাপক এমদাদুল হক, তালহা জোবায়ের, শামিম হোসাইন,সাবেক সাধারন সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আব্দুল্লাহেল কাফি প্রমূখ।

অন্যদিকে দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন মৈনম ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক নাসির উদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুল ইসলাম, শ্রমিক দলের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, মহিলা দলের সভাপতি রওশন আরা।

পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন প্রধান অতিথি ডাঃ ইকরামুল বারী টিপু।