তানোর প্রতিনিধি published: ১৮ নভেম্বর, ২০২৫, ০৯:২৫ পিএম

রাজশাহীর তানোর কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আতাউর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ-উপলক্ষ্যে মঙ্গলবার সকালে কলেজ চত্বরে বিশাল সংবর্ধনা অনুষ্ঠান করা হয়।
এসময় সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের সভাপতি ও কোয়েল হাট কলেজের অধ্যাপক মজিবুর রহমানের সভাপতিত্বে ও মোহনপুর বসন্ত কেদার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মফিজ উদ্দিনের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন।
বিশেষ অতিথি তানোর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সরনজাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, জেলা বিএনপির সদস্য, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, তানোর পৌর যুবদলের সাবেক সভাপতি কাউন্সিলর আব্দুল মান্নান, পৌর বিএনপির সহসভাপতি কাউন্সিলর আবু সাইদ বাবু,তানোর পৌর বিএনপি বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গাফফার মেম্বার,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম অরণ্য কুসুম, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মোর্তুজা,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ আলী জিন্নাহ,পাঁচন্দর ইউনিয়ন যুবদলের আহবায়ক লুৎফর রহমান প্রমূখ।