বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি published: ০৭ নভেম্বর, ২০২৫, ১১:২৯ পিএম

৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) সংসদীয় আসনে ফারজানা শারমিন পুতুলের নাম মহিলা কোটায় ও পারিবারিক কোটায় দেওয়া হয়েছে, তার রাজনৈতিক ক্যারিয়ার মাত্র দেড় বছর, অথচ আমাদের নেতা টিপু তিনি দীর্ঘ দিনের পরিক্ষিত নেতা, তার নামে বিগত ফ্যাসিস্ট সরকার অংশ মামলা দিয়েছে, তিনি কারা বরণ করেছেন,তাকে ডান্ডা বেরি পড়ানো হয়েছে, তিনি লালপুর বাগাতিপাড়ার মানুষ, আমাদের এলাকার মানুষ,আর ফারজানা শারমিন পুতুল আমাদের এলাকার ভোটারও না,তিনি মাদারীপুরের মানুষ,তাই
ফাইনাল মনোনয়ন ঘোষণার আগে যদি নাম পরিবর্তন তাইফুল ইসলাম টিপুকে মনোনয়ন দেওয়া না হয় তাহলে এই সংসদীয় আসন হারাবে বিএনপি। শুধু তাই নয় লালপুর-বাগাতিপাড়ার বিএনপি ধংস হয়ে যাবে বলে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সমর্থকরা।
শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার বিহারকোল বাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক সংক্ষিপ্ত পথসভায় এই দাবি জানান বক্তারা। এর আগে উপজেলার লক্ষ্মণহাটী মোড় থেকে প্রায় ৮০০টি মোটরসাইকেলের একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা টি উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজার প্রদক্ষিণ করে বিহারকোল বাজারের রাস্তার মোড়ে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা নয়নের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর মেয়র একেএম শরিফুল ইসলাম লেলিন, উপজেলা বিএনপির সাবেক অবসরপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক দয়ারামপুর ইউপি চেয়ারম্যান আনসার আলী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক নাসির উদ্দিন, সাবেক পৌর বিএনপির আহবায়ক শামীম সরকার, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক হানিফুর রহমান, যুগ্ন আহবায়ক সোসেল রানা, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক স্বাধীন, যুগ্ন আহবায়ক শাওন প্রমুখ।
তারা আরও বলেন তাইফুল ইসলাম টিপু একজন ত্যাগী ও পরিশ্রমী নেতা। তাকে উপেক্ষা করে অন্য কাউকে মনোনয়ন দেওয়া হলে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও বিভাজন সৃষ্টি হবে। তারা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান।
তারা জানান, ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের মনোনয়ন বাতিল করে তাইফুল ইসলাম টিপুকে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে হবে। অন্যথায় আগামীতে কঠোর আন্দোলনে নামবেন তারা।