বাংলাদেশ, সোমবার, এপ্রিল ২০, ২০২৬
logo

রাজশাহী জেলা বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের পছন্দ আলামিন সরকার টিটু


নিজস্ব প্রতিবেদন published:  ৩১ অক্টোবর, ২০২৫, ১২:৩২ পিএম

রাজশাহী জেলা বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের পছন্দ আলামিন সরকার টিটু

রাজশাহী জেলা বিএনপির নেতাকর্মীদের আস্থা অর্জন করে সামনের দিকে এগিয়ে চলছে আলামিন সরকার টিটু। তিনি কেন্দ্রীয় কমিটির কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগীয়  সংগঠনিক সম্পাদক। এছাড়াও টিটু রাজশাহী জেলার ট্রাক মালিক ট্রাক ট্রাংকলরি ও ক্যাভার্ডভ্যান সমিতির সভাপতির দায়িত্ব পালন করে চলছে।

আলামিন সরকার টিটু দীর্ঘদিন নেতাকর্মীদের সুখে দুঃখে এবং পরিবহন সেক্টরের উন্নয়নে নিবেদিত প্রান হয়ে সকলের পাশে থেকেছেন। তাই এবার তৃণমূলের নেতা-কর্মীরা এবং পরিবহন সেক্টরের বিশেষ করে জেলার ট্রাক কাভার্ডভ্যান সমিতি’র সকলের পছন্দের নেতা হিসেবে সকলের আস্থা তৈরী করতে পেরেছে।

জেলার নেতাকর্মীরা এবার রাজশাহী জেলা বিএনপির কাউন্সিলে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চাই।

নেতাকর্মীরা মনে করে আলামিন সরকার টিটু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেলে দলকে আরও সুসংগঠিত করতে পারবেন।

রাজশাহীর বাঘা, চারঘাট, মোহনপুর, ডানোর সহ বিভিন্ন উপজেলার নেতাকর্মীদের সাতে আলাপকালে এমন মনোভাব লক্ষ করা গেছে।