বাংলাদেশ, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬
logo

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক আজ


স্বদেশ বানী ডেস্ক published:  ২২ অক্টোবর, ২০২৫, ০১:১৫ এএম

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক আজ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বুধবার বৈঠক করবে জামায়াতে ইসলামী। গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে আগামীকাল (আজ) বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপির একটি প্রতিনিধিদল আজ (গতকাল) মঙ্গলবার সন্ধ্যায় যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।